ক্যাম্পাস

‎পাবিপ্রবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

পাবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

‎পাবিপ্রবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত- খবরের থাম্বনেইল ফটো

হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২১ জুন) সকাল ১১টায় মাতৃভাষা হলের সামনে এই কর্মসূচি পালিত হয়।

‎এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও জুলাই ৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. সারোয়ার হোসাইন সহ সংগঠনের সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক সম্রাট আকবর সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দ্বায়িত্বরতরাও উপস্থিত ছিলেন।

‎এসময় প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, আজকের এই আয়োজনের জন্য হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটির সবাইকে ধন্যবাদ জানাই। আমি চাইবো, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকারের বিষয়গুলো দেখবে এবং সেগুলো সুশৃঙ্খলভাবে উপস্থাপন করবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অবশ্যই সেগুলো দেখবে। আমি আশা করছি এই সংগঠনের মাধ্যেমে শিক্ষার্থীদের নেতৃত্ব ও মানবিক গুণাবলি জাগ্রত হবে।

‎বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেক ক্লাব থাকলেও এই প্রথম মানবাধিকার সংগঠনের যাত্রা শুরু হওয়া আসলেই প্রশংসার দাবিদার। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলার এই যে প্লাটফর্ম আমি আশা করছি তারা স্বাধীনভাবে কাজ করবে। এছাড়াও তাদের আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে নতুন মাত্রা যোগ হয়েছে এবং এটা প্রশংসার দাবিদার। আমি তাদের সাফল্য কামনা করছি।

‎ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও জুলাই ৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, আমি অত্যান্ত আনন্দিত এইজন্য যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানবাধিকারের লক্ষ্যে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি নামক স্বেচ্ছাসেবী সংগঠনের নবযাত্রা শুরু হয়েছে। আমি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা রাখবো এই সংগঠনের সবাই যেন মূল্যবোধ, সততা ও ন্যায়নিষ্ঠতার সাাথে সবার জন্য কাজ করেন।

‎ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. সারোয়ার হোসাইন বলেন, হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি পাবিপ্রবির আজকেই এই নবযাত্রায় উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্ববোধ করছি। গ্রীন ক্যাম্পাস তৈরীর নিমিত্তে তাদের আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি মাধ্যমে তাদের যে নবযাত্রা শুরু হলো এজন্য আমি তাদের অভিনন্দন জানাই। আমি আশা করবো তারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং এই বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার সবাইকে নিয়েই কাজ করবে এবং দলমত নির্বিশেষে সবার পাশে দাঁড়াবে এই আশা রাখছি।

‎উল্লেখ্য, বৃক্ষরোপণের কর্মসূচি হিসেবে এসময় তারা দুইটি আমলকি গাছের চারা রোপন করেন।


সম্পর্কিত খবর