জাতীয়

রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন

ডেস্ক

শেয়ারঃ

রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন- খবরের থাম্বনেইল ফটো

আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঠেকাতে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন করেছে সরকার।


জায়গাগুলোর মধ্যে রয়েছে- ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ অ্যাভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ কয়েকটি এলাকা।


মঙ্গলবার (২৩ জুন) বিজিবির পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।


এদিকে, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিজির টহল লক্ষ্য করা গেছে। এর পাশাপাশি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন ইউনিটের গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।


বার্তায় বলা হয়েছে, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ অ্যাভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে।


এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার।


সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সশস্ত্র বাহিনী বিভাগকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়।


এছাড়া পতিত দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানী ঢাকায় ১৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সক্রিয় রয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ অন্যান্য বিরোধী দলগুলোও।


সম্পর্কিত খবর