জাতীয়

ভোটাধিকার রক্ষায় নারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডা. মাহমুদা মিতু

ডেস্ক

শেয়ারঃ

ভোটাধিকার রক্ষায় নারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডা. মাহমুদা মিতু- খবরের থাম্বনেইল ফটো

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা মিতু বলেছেন, কোনো পক্ষ যদি অবৈধভাবে ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে, তবে নারীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। তিনি বলেন, আসন্ন নির্বাচনে দেশের ভোটাধিকার ও মর্যাদা রক্ষায় নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং নারীদের নিয়ে কোনো ধরনের কটূক্তি বা অবমাননা সহ্য করা হবে না।


বুধবার দুপুরে বগুড়া-৭ আসনের শাজাহানপুর উপজেলার ফুলতলা মাদ্রাসা মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।


ডা. মাহমুদা মিতু বলেন, নারীরা দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার হলেও এবার তারা নিজেদের অধিকার ও সম্মান রক্ষায় সচেতন ও সংগঠিত। তিনি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি যে কোনো অনিয়মের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।


সমাবেশ শেষে বগুড়া-৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে ঢাকা–বগুড়া মহাসড়কে একটি মিছিল বের করা হয়।


সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাকিব মাহাদি এবং জামায়াতে ইসলামীর স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নারী কর্মী ও সমর্থক।


সম্পর্কিত খবর