ক্যাম্পাস

ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য দেশের জন্য অপূরনীয় ক্ষতি: সালাহউদ্দিন আম্মার

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য দেশের জন্য অপূরনীয় ক্ষতি: সালাহউদ্দিন আম্মার- খবরের থাম্বনেইল ফটো

ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে অনৈক্য বাংলাদেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি। আমরা এখন পর্যন্ত বাংলাদেশপন্থী হতে পারি নাই। এই অনৈক্য থেকে বেশি ক্ষতি আর কিছু হতে পারে না বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।


মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৪ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স এ মঞ্চ -২৪ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব মন্তব্য করেন জিএস আম্মার।


তিনি বলেন, আমরা আগে দাসত্ব করেছি এখন তা করে যাচ্ছি। আগে দেশে খু/ন হতো এখনো তা হচ্ছে। আগে চাঁদাবাজি হতো এখন নতুন করে নব্য চাঁদাবাজদের জন্ম হয়েছে। আগে অনার্স -মাস্টার্স পাশ করা ব্যক্তিরা ভূমি দখল করতো আর এখন এইট-নাইন পড়ুয়া ব্যক্তিরা ভূমি দখল করতেছে।


আম্মার বলেন, আগে স্মার্ট ওয়েতে ফ্যাসিবাদী কাঠামো জারি ছিলো, এটা বুজতে আমাদের ১৭ বছর সময় লেগেছিল। কিন্তু এইসময় দেখলেই বুঝা যায় কোনটা ফ্যাসিবাদ আর কোনটা ফ্যাসিবাদ নয়। ফ্যাসিবাদী কাঠামো সামনে রেখে বাংলাদেশে রাজনীতি করতে চাইলে আদত কোনো লাভ হবে না। ফ্যাসিবাদী খুনী লীগ প্রশ্নে কোনো আপোষ নেই। সবাইকে এক থাকতে হবে।


এসময় মঞ্চ -২৪ এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, রাবিতে মঞ্চ ২৪ কোনো রাজনৈতিক সংগঠন নয়, বরং দল-মত নির্বিশেষে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করায় আমাদের লক্ষ্য। ছাত্রদল, ছাত্রশিবির ঐক্যবদ্ধ থেকে সন্ত্রাসী সংগঠন প্রতিরোধ করে শিক্ষার সুষ্ঠু ও পরিবেশ নিশ্চিত করবে এটাই আমাদের প্রত্যাশা।


তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ের যোদ্ধারা বেঁচে থাকতে কোনো ভাবেই ছাত্রলীগের কোন নেতাকর্মীকে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে দেয়া হবে না। ক্যাম্পাসে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে অনৈক্য ছাত্র রাজনীতির জন্য বড় হুমকি।


এসময় রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, বিতর্ক বিষয়ক সম্পাদক ইমরান লস্করসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর