জাতীয়

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক

শেয়ারঃ

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান- খবরের থাম্বনেইল ফটো

চীনের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ে পৌঁছান। এ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।


এর আগে বুধবার সকালে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করা হয়।


‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। আয়োজকদের তথ্যমতে, ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ১ হাজার ৭০০ জনের বেশি প্রতিনিধি সম্মেলনে যোগ দেন।


সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন।


সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের বিনিয়োগ ও কর্মসংস্থান সম্প্রসারণের সম্ভাবনা জোরদার করবে। একই সঙ্গে বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও সেরা অনুশীলন সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হবে।


গত সোমবার চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।


সম্পর্কিত খবর