জাতীয়

এমপি সালাহউদ্দিনের উদ্যোগে জাতীয় সংসদ পরিদর্শনে কাপাসিয়ার ৮০ শিক্ষার্থী

ডেস্ক

শেয়ারঃ

এমপি সালাহউদ্দিনের উদ্যোগে জাতীয় সংসদ পরিদর্শনে কাপাসিয়ার ৮০ শিক্ষার্থী- খবরের থাম্বনেইল ফটো

শিক্ষার্থীদের জ্ঞান, অভিজ্ঞতা ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে বাস্তব ধারণা দিতে গাজীপুরের কাপাসিয়ার ৮০ জন শিক্ষার্থীকে জাতীয় সংসদ ভবন পরিদর্শনে নিয়ে গেছেন সালাহউদ্দিন আইউবী।


বুধবার তার উদ্যোগে কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ এবং বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের ৮০ জন শিক্ষার্থী শিক্ষাসফরের অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন পরিদর্শন করে।


পরিদর্শনকালে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখার পাশাপাশি সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা লাভ করে। এ সময় তাদের কাছে সংসদের ইতিহাস, কার্যক্রম এবং গণতান্ত্রিক ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন প্রজন্মকে দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানের সঙ্গে পরিচিত করা, রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও দেশপ্রেম জাগ্রত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।


শিক্ষাসফরে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ আয়োজনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শিক্ষণীয় হিসেবে উল্লেখ করে। তারা বলেন, বইয়ের বাইরে বাস্তবে জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ তাদের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করেছে এবং দেশের শাসনব্যবস্থা সম্পর্কে নতুন করে জানার আগ্রহ সৃষ্টি করেছে।


এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা। শিক্ষার্থীরা এমন একটি ব্যতিক্রমধর্মী ও শিক্ষামূলক সুযোগ করে দেওয়ার জন্য সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সম্পর্কিত খবর