ক্যাম্পাস

আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় জবির দুই স্বর্ণ জয়

জবি প্রতিনিধি

শেয়ারঃ

আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় জবির দুই স্বর্ণ জয়- খবরের থাম্বনেইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতা-২০২৬ এ সাফল্যের স্বাক্ষর রেখেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। প্রতিযোগিতায় দুটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং তিনটি ব্রোঞ্জ পদক অর্জন করে ছাত্র ও ছাত্রী উভয় বিভাগেই রানার-আপ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় জবির হয়ে স্বর্ণপদক জিতেছেন দীপু দেওয়ান ও তাশরিফা তাবাসসুম। রৌপ্যপদক অর্জন করেছেন সাবিনা ইয়াসমিন ও উৎপল। এছাড়া যুগ্মভাবে ব্রোঞ্জপদক পেয়েছেন হ্যাপি, তানজিম এবং মারুফ।


জুডো দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ। দলের কোচ ছিলেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের প্রশিক্ষক পুষ্পেন সরকার।


প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে পুষ্পেন সরকার বলেন, “শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছে। তাদের এই সাফল্যে বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও একাগ্রতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।”


তিনি আরও বলেন, “ইতিমধ্যে প্রশাসন ও ক্রীড়া কমিটি মার্শাল আর্ট গেইমসের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ শুরু করেছেন। আগামী আসরে দল আরও ভালো ফল করবে বলে আশাবাদী।”


সম্পর্কিত খবর