ক্যাম্পাস

মেহেরপুরে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালন

মেহেরপুর প্রতিনিধি

শেয়ারঃ

মেহেরপুরে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালন- খবরের থাম্বনেইল ফটো

মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ শুক্রবার সকালে ১১ টার দিকে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক| অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক রাসেল আহমেদ দিবসটির তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।


বক্তারা মাদকের অপব্যবহার রোধ, অবৈধ মাদক পাচার প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন|


সম্পর্কিত খবর