জাতীয়
জাকসুর ভিপি-জিএসের পরিবর্তে সিনেটে নতুন দুই শিক্ষার্থী প্রতিনিধি মনোনীত

শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে মনোনীত থাকা সত্ত্বেও ছাত্রত্ব শেষ হওয়ায় সিনেট অধিবেশনে অংশ নিতে পারবেন না জাকসুর ভিপি-জিএস। তাই শিক্ষার্থী প্রতিনিধির শূন্য থাকা দুটি পদের জন্য জাকসু থেকে নতুন দুই শিক্ষার্থী প্রতিনিধিকে মনোনীত করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, "জরুরি কার্যনির্বাহী সভায় নতুন দুই সিনেট সদস্য হিসেবে জাকসুর সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসান লাবিব এবং কার্যনির্বাহী সদস্য মো. আবু তালহাকে মনোনীত করা হয়েছে।"







