ক্যাম্পাস

ছাত্রদল নেত্রীকে নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করায় রাকসু জিএস আম্মারকে সর্তক করলেন ভিপি

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

ছাত্রদল নেত্রীকে নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করায় রাকসু জিএস আম্মারকে সর্তক করলেন ভিপি- খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংগীত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেত্রী জাহিন বিশ্বাস এষাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রুপাত্মক মন্তব্য করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারকে সতর্ক করেছেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।


শনিবার (২৭ জুন) ভিপি জাহিদ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জিএস আম্মারের এ ধরনের বিদ্রুপাত্মক ভাষা ব্যবহারের ব্যাপারে সর্তক হওয়ার আহ্বান জানান।


ফেসবুক পোস্টে তিনি লিখেন, একজন নির্বাচিত জিএসের‌‌ প্রতি এমন মর্যাদাহানিকর ভাষা ব্যবহার করা যেমন মোটেও উচিত হয়নি‌ তেমনিভাবে ক্যাম্পাসের একজন ছাত্রীকে (তিনি যে দলের ই হোক না‌ কেন‌) ইঙ্গিত করে এমন‌ ব্যঙ্গাত্মক ভাষা ব্যবহারের ব্যাপারেও জিএসকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি।


তিনি আরো উল্লেখ করেন, শিক্ষার্থী প্রতিনিধি হোক বা রাজনৈতিক নেতা হোক আমরা যদি একে অপরের সাথে অশ্রাব্য ভাষায় গালাগালি করে ব্যক্তিগত ঝগড়া করি তাহলে বুঝে নিবেন এতে আমাদের ব্যক্তিগত রাজনীতি দাঁড় করানো বা ফোকাস গেইন ছাড়া শিক্ষার্থীদের কোনো লাভ নাই। এই ব্যক্তিগত লাভের আশায় সর্বোপরি ক্যাম্পাস রাজনীতির পরিবেশ‌কে কলুষিত করাটা আমাদের মোটেও‌ উচিত নয়।


ভিপি বলেন, সবাই জানে সামগ্রিকভাবে শিক্ষার্থীদের স্বার্থে আমাদের একে অপরের প্রতি সহনশীল হওয়া প্রয়োজন। ব্যক্তিগত ইস্যুকেন্দ্রিক আক্রমণ এড়িয়ে চলা দরকার।


প্রসংগত, এর আগে ছাত্রদল নেত্রী জাহিন বিশ্বাস এষার এক টকশোকে কেন্দ্র করে রাকসু জিএস আম্মার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপাত্মক মন্তব্য করেন। আম্মার এষাকে উদ্দেশ্য করে লিখেন, কখনোই কুত্তা দেখলে ভয় পাবেন না। বেশী ঝামেলা করলে জুতা খুলে মারবেন। কুত্তা কাছেই আসতে দিবেন না। আমার জীবন থেকে একটা শিক্ষা আপনাদের দিলাম। ও হ্যা আরেকটা কথা! সিরিয়াসলি মেয়ে কুত্তা বেশী ছ্যাচড়া হয়।'


সম্পর্কিত খবর