জাতীয়

২০২৭ সালের ফেব্রুয়ারিতে জাবির সপ্তম সমাবর্তন আয়োজন করতে আগ্রহী: উপাচার্য

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

২০২৭ সালের ফেব্রুয়ারিতে জাবির সপ্তম সমাবর্তন আয়োজন করতে আগ্রহী: উপাচার্য- খবরের থাম্বনেইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সপ্তম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।


শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে অনুষ্ঠিত ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।


লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। আমি ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে সপ্তম সমাবর্তন আয়োজন করতে আগ্রহী।”


তিনি আরও বলেন, “সমাবর্তন সফলভাবে আয়োজনের জন্য সিনেট সদস্যদের পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।”


তবে এর আগে ২০২৫ সালের ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের ৪২তম বার্ষিক সিনেট অধিবেশনে উপাচার্য ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে সপ্তম সমাবর্তন আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার নতুন করে ২০২৭ সালের ফেব্রুয়ারিকে লক্ষ্য রেখে সমাবর্তন আয়োজনের পরিকল্পনার কথা জানালেন তিনি।


সম্পর্কিত খবর