ক্যাম্পাস

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় রানার আপ জবি, জকসু ক্রীড়া সম্পাদকের স্বর্ণপদক

জবি প্রতিনিধি

শেয়ারঃ

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় রানার আপ জবি, জকসু ক্রীড়া সম্পাদকের স্বর্ণপদক- খবরের থাম্বনেইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় রানার আপ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। সাতটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কারাতে স্বর্ণপদক অর্জন করেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাইম ও রাগিব রৈনাক হামিম।


সোমবার (২৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ কারাতে প্রতিযোগিতায় এ অর্জন করেন তারা।


জানা যায়, জর্জিস আনোয়ার নাইম প্রতিযোগিতায় দুটি ইভেন্টে অংশ নিয়ে একটি স্বর্ণ ও একটি রৌপ্যপদক অর্জন করেন। তিনি তার মূল ইভেন্ট ৭৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জয় করেন। এছাড়া কাতা (Kata) ইভেন্টে রৌপ্যপদক অর্জন করেন। অন্যদিকে, রাগিব রৈনাক হামিম পুরুষদের ৬৭ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জয় করেন।


এ সম্পর্কে জকসু ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাইম বলেন, "আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে খেলায় আমি দুটি ইভেন্টে অংশগ্রহণ করি। একটি ছিল আমার মূল ইভেন্ট, আর অন্যটিতে খেলোয়াড় না থাকায় অংশ নিই। আমার মূল ইভেন্ট ৭৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক এবং কাতা ইভেন্টে রৌপ্যপদক অর্জন করেছি।"


সম্পর্কিত খবর