ক্যাম্পাস

রাবিতে ওসমান হাদির জন্মবার্ষিকীতে বিশেষ সেমিনারের আয়োজন

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

রাবিতে ওসমান হাদির জন্মবার্ষিকীতে বিশেষ সেমিনারের  আয়োজন- খবরের থাম্বনেইল ফটো

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা মুখপাত্র ও আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত শরীফ ওসমান হাদির ৩৩ তম জন্মবার্ষিকীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'কলম, সংস্কৃতি ও সিংহাসন, ক্ষমতার লড়াইয়ে যুগে যুগে সংস্কৃতিক রাজনীতি' শীর্ষক সেমিনারের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন স্পিক উইথ রিবেল প্রডাকশন।


মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।


সেমিনারে বক্তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদীর অবদান ও আধিপত্যবাদের বিরুদ্ধে তার সাংস্কৃতিক লড়াইয়ের সংগ্রাম তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন।


সেমিনারে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, সাংস্কৃতিক আগ্রাসন ও আধিপত্যবাদী ভারত বাংলাদেশের শিক্ষা, সাহিত্য,সংস্কৃতি সব দিক থেকে টানা ৫০ থেকে ১০০ বছরের পরিকল্পনা নিয়েছিল সেই খেসারত আমাদের যুগে যুগে দিতে হচ্ছে। তারা তাদের মতো করে সাহিত্য ও সংস্কৃতি সাজাতে চেয়েছিল।


তিনি বলেন, ওসমান হাদী ছিলেন মেধাবী ভারতের অপতৎপরতা বোঝার জন্য শ্রেষ্ঠ একজন যিনি এসবের বিরুদ্ধে কথা বলতেন। তার কারনেই তিনি আধিপত্যবাদের দ্বারা হত্যার স্বীকার হয়ে আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন।


এসময় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সালেহ হাসান নকিব বলেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মাঝে হাদি রয়েছে। যারা হদি ভক্ত ছিল তাদের বুঝতে হবে হাদি কি চেয়েছিল। শুধুমাত্র প্রফাইলে হাদির ছবি লাগালেই হাদি ভক্ত হওয়া যায় না। আমি মনে করি হাদি যা চেয়েছিলেন তা আমাদের সংর্কীর্ণ মন নিয়ে বোঝা সম্ভব নয়। হাদিকে বুঝতে হলে বুঝতে হলে বুঝতে হবে হাদির উদ্যেশ্য বা প্রত্যাশা কি ছিল।


রাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।


সম্পর্কিত খবর