জাতীয়
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

ছবি : পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু এ কথা জানিয়েছেন।
সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







