জাতীয়

দুদকে নতুন মহাপরিচালক, বদলি হলেন মোতাহার হোসেন

ডেস্ক

শেয়ারঃ

দুদকে নতুন মহাপরিচালক, বদলি হলেন মোতাহার হোসেন- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) পদে রদবদল করেছে সরকার। পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন মহাপরিচালক নিয়োগ এবং বর্তমান মহাপরিচালককে অন্যত্র বদলি করা হয়েছে।


বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।


প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে ডেপুটেশনে দুর্নীতি দমন কমিশনের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


অন্যদিকে, দুদকের বর্তমান মহাপরিচালক মো. মোতাহার হোসেনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।


জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর