ক্যাম্পাস

নতুন নেতৃত্ব পেল খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের একমাত্র উদ্যোক্তা উন্নয়নমূলক সংগঠন

খুকৃবি প্রতিনিধি

শেয়ারঃ

নতুন নেতৃত্ব পেল খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের একমাত্র উদ্যোক্তা উন্নয়নমূলক সংগঠন- খবরের থাম্বনেইল ফটো

কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টেকসই কৃষিভিত্তিক অর্থনীতি ও উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি নেতৃত্ব ও সফট স্কিল উন্নয়নের লক্ষ্যে ‘সাস্টেইনেবল এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের একমাত্র উদ্যোক্তা উন্নয়নমূলক এই সংগঠনটির নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, এগ্রিকালচার ইকোনমিক্স অ্যান্ড এগ্রিবিজনেস অনুষদের শিক্ষার্থী মোঃ সজল আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই অনুষদের ওমর ফারুক জিসান।


​শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং সমস্যা সমাধানের সক্ষমতা তৈরিতে ক্লাবটি নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও মেন্টরশিপ প্রোগ্রামের মতো বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে। একই সাথে এটি সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা প্রদানেও কাজ করে যাবে।


​ সভাপতি মোঃ সজল আহমেদ ও সাধারণ সম্পাদক ওমর ফারুক জিসান তাদের প্রত্যয় ব্যক্ত করে বলেন যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং তাদের নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগকে এগিয়ে নিতে সংগঠনটি অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করবে।


সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা, নতুন এই নেতৃত্বের গতিশীলতায় ক্লাবটি শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও সময়োপযোগী কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সম্পর্কিত খবর