ক্যাম্পাস

জবি নতুন কমিটির আলোচনায় কারা নির্যাতিত ছাত্রনেতা রবিউল আউয়াল

জবি প্রতিনিধি

শেয়ারঃ

জবি নতুন কমিটির আলোচনায় কারা নির্যাতিত ছাত্রনেতা রবিউল আউয়াল- খবরের থাম্বনেইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছে বিভিন্ন নেতার রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক অভিজ্ঞতা। এরই ধারাবাহিকতায় নিজের রাজনৈতিক কার্যক্রম, আন্দোলনে অংশগ্রহণ এবং নিপীড়নের অভিজ্ঞতা তুলে ধরেছেন সংগঠনটির বর্তমান যুগ্ম-আহ্বায়ক রবিউল আউয়াল।


রবিউল আউয়াল গণিত বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।


জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। তিনি ২০১৪ সালের অবরোধ কর্মসূচি, ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেফতারবিরোধী কর্মসূচি, ২০১৮ সালের জাতীয় নির্বাচন, ২০২২ ও ২০২৩ সালের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, ২০২৪ সালের নির্বাচন বর্জন কর্মসূচি এবং জুলাই-আগস্ট ২০২৪ সালের আন্দোলনে অংশগ্রহণের দাবি করেছেন।


রবিউল আউয়াল বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে এবং তিনি দুইবার কারাবরণ করেছেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের দিন প্রচারণা ও প্রোলিং এজেন্টদের সঙ্গে কেন্দ্রে প্রবেশের সময় হামলার শিকার হওয়ার কথাও উল্লেখ করেন।


তিনি আরও বলেন, "দীর্ঘদিন ধরে গণতন্ত্র, ভোটাধিকার, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দলীয় আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে কাজ করে আসছি।"

মোহন খোন্দকার


সম্পর্কিত খবর