জাতীয়

নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

ডেস্ক

শেয়ারঃ

নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার- খবরের থাম্বনেইল ফটো

ছবি : বাসস

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে আজ এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় ৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার দুপুরে উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামের রায়হান মাঝি লিটনের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামে মূর্তি বেচাকেনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে থানা পুলিশ ওই গ্রামের রায়হান মাঝি লিটনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাড়ি তল্লাশী করে একটি ঘরের খাটের নিচ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। মূল্যবান এই মূর্তিটি কষ্টি পাথরের। যার ওজন প্রায় ৯ কেজি।


রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মূর্তি বেচাকেনা চক্রের সদস্যরা পালিয়ে গেছে। পুলিশ মূর্তিটি উদ্ধার করে বিকেলে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সম্পর্কিত খবর