জাতীয়

কক্সবাজারে প্রশাসনের ত্রাণ সামগ্রী বিতরণ

ডেস্ক

শেয়ারঃ

কক্সবাজারে প্রশাসনের ত্রাণ সামগ্রী বিতরণ - খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

কক্সবাজার জেলায় আজ বন্যা উপদ্রুত পেকুয়া ও চকরিয়া উপজেলায় দুর্গত ও অসহায় পরিবারগুলোর মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে প্রশাসন।


আজ শনিবার দুপুরে পেকুয়া ও চকরিয়া উপজেলার বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান।


শনিবার সকালে জেলা প্রশাসক মো. আ. মান্নান পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাংলাপাড়া গ্রাম পরিদর্শন করেন। তিনি পানিবন্দি ব্যক্তিদের মধ্যে ত্রাণ, ওষুধ, মোমবাতি ও নিরাপদ পানি বিতরণ করেন।


এ সময় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


পরে জেলা প্রশাসক মো. আ. মান্নান চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলার বেতুয়া বাজার স্টেশন এলাকা ও কোনাখালী ইউনিয়নের মরংগুনা এলাকা পরিদর্শন করেন। সেখানে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারগুলোর মধ্যে ত্রাণসামগ্রী, জরুরী ওষুধ, মোমবাতি ও নিরাপদ পানি বিতরণ করা হয়।


চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


এ সময় জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই বন্যা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।


তিনি জানান, বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকার ইতোমধ্যে কক্সবাজার জেলায় ৩০ লাখ টাকা এবং সাড়ে চারশ’ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। পাশাপাশি দুই থেকে আড়াই লাখ মানুষের কাছে ত্রাণসহ বিভিন্ন ধরনের জরুরী সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।


কক্সবাজার জেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর