ক্যাম্পাস

অতিবৃষ্টিতে জবি ক্যাম্পাসে গাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের বাস

জবি প্রতিনিধি

শেয়ারঃ

অতিবৃষ্টিতে জবি ক্যাম্পাসে গাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের বাস- খবরের থাম্বনেইল ফটো

টানা বৃষ্টির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বড় গাছ ভেঙে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর পড়ে। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো শিক্ষার্থীর হতাহতের খবর পাওয়া যায়নি।


রোববার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্ত চত্বরে এ ঘটনাটি ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় হঠাৎ করেই গাছটি উপড়ে বিশ্ববিদ্যালয়ের পার্কিং এলাকায় থাকা বাসের ওপর আছড়ে পড়ে। ঘটনাটি দেখে শিক্ষার্থী ও উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশাল আকৃতির গাছের কাণ্ড বাসের ছাদ ভেদ করে পড়ে রয়েছে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গাছ অপসারণের উদ্যোগ নেন। তবে এ ঘটনায় কোনো শিক্ষার্থী, চালক বা কর্মচারী আহত হননি বলে প্রাথমিকভাবে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।


এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক মো: তারিক বিন আতিক বলেন, "আজকে সকাল বেলা ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসের উপর এক বড় গাছ ভেঙে পরে। তবে এখানে শিক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন গাছ ভেঙে পড়ায় গাড়ির মধ্যে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হতে পারে।"


ঝুকিপূর্ণ গাছ সম্পর্কে তিনি বলেন,"ক্যাম্পাসে অনেক গুলো ঝুকিপূর্ণ গাছ রয়েছে। প্রশাসনের উচিত এই গাছ গুলোকে চিহ্নিত করে ব্যাবস্থা গ্রহন করা। এই গাছ যদি শিক্ষার্থীদের উপর পড়ত তাহলে হতাহতের সম্ভাবনা দেখা দিত। তাই প্রশাসনের উচিত এই গাছগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা।"


সম্পর্কিত খবর