জাতীয়

কুষ্টিয়ার সীমান্তবর্তী ১শ’ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র

ডেস্ক

শেয়ারঃ

কুষ্টিয়ার সীমান্তবর্তী ১শ’ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাতে কর্মহীন হয়ে পড়া জেলার সীমান্তবর্তী অসহায় ও নিম্নআয়ের ১শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলার প্রাগপুর এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি জানায়, টানা বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে সীমান্তবর্তী এলাকার বহু দিনমজুর, কৃষিশ্রমিক ও নিম্নআয়ের মানুষ নিয়মিত কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়ে খাদ্যসংকটে পড়েছেন। এমন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি। তিনি উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা।

বিজিবি আরও জানায়, দেশের স্বাধীনতা ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনেও এ বাহিনীটি প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়ন ও মানবিক কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর