জাতীয়
চট্টগ্রামের বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত

ছবি: বাংলাদেশ সেনাবাহিনী ফেসবুক
বাংলাদেশ সেনাবাহিনী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষের মধ্যে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সদস্যরা চট্টগ্রামের চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলা এবং চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি জেলার কিছু অংশসহ বেশ কয়েকটি বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও সহায়তা কার্যক্রম চালাচ্ছে।
সেনা সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ, উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তা প্রদান করছে।
আইএসপিআর জানিয়েছে, ১০ পদাতিক ডিভিশন বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে এবং বন্যা কবলিত মানুষের দুর্ভোগ কমাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে হয়েছে।







