ক্যাম্পাস

যবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘জলতরঙ্গ’-এর নতুন কমিটি গঠন

যবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

যবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘জলতরঙ্গ’-এর নতুন কমিটি গঠন- খবরের থাম্বনেইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাংস্কৃতিক সংগঠন "জলতরঙ্গ"-এর ৫ম কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহিব আল রশিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল হক।


বুধবার (১৩ জুলাই) ক্লাবের উপদেষ্টা ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।


নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সামির ইকবাল ফারাবি, সেঁজুতি সেন ও আব্দুর রহিম। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সরদার মারুফ, কাতিন ফুয়াদ, ফারজানা রহমান এবং তৌসিফ ইসলাম। কোষাধ্যক্ষ সাদ হুসাইন এবং সহ-কোষাধ্যক্ষ আতিক শাহরিয়ার তন্ময়।


এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সামিউল সিয়াম। সহ-সাংগঠনিক সম্পাদক অভিষেক রায়, আল-আমিন মহাসেন এবং সাদাক সালেকিন। দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ আরিফুল হাই এবং সহ-দপ্তর সম্পাদক সানজানা ইসলাম ও প্রণয় কান্তি বিশ্বাস। প্রচার ও প্রচারণা সম্পাদক রফিক ইসলাম, সহ-প্রচার ও প্রচারণা সম্পাদক মাহিদুল মাহির। চিত্রশিল্পী হয়েছেন সুদীপ্তা সরকার তৃষা, সহ-চিত্রশিল্পী কাজী তাবাসসুম ও আব্দুল্লাহ আল-মারুফ। সঙ্গীত বিষয়ক সম্পাদক অর্পিতা দাস, সহ-সঙ্গীত বিষয়ক সম্পাদক অনিন্দিতা মজুমদার, নৃত্য বিষয়ক সম্পাদক সমাপ্তি রায়, সহ-নৃত্য বিষয়ক সম্পাদক ঐশী ধর। নাট্যকলা ও সাহিত্য বিষয়ক সম্পাদক কুদরত এলাহি স্পন্দন, আবৃত্তি বিষয়ক সম্পাদক শাহাদাত ইসলাম। ইভেন্ট ম্যানেজার হিসেবে জারির আল-মারুফ এবং সহ-ইভেন্ট ম্যানেজার শরফুদ্দিম হাছান সাব্বির দায়িত্ব পালন করবেন।


কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হাসিন আকতার অলিভ, সালমান আমিন, অমিত কর্মকার, পল্লব রায়, পিয়াল সাহা, সপ্নিল মাহমুদ, মুনতাসির আহমেদ জয়, অর্পিতা মজুমদার অর্পা, শ্রেয়া সরদার, ইসরাত আরা দ্বিতীয়া, প্রত্যাশা সাহা প্রমা, জাকিয়া সুলতানা, কানিজ ফাতেমা জেরিন, সামিয়া আলম, শান্তা ইসলাম এবং মাহির ইসলাম মেজবাউল আলম সজিদ। সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন তাজবীর ইসলাম উচ্ছাস, ফারহানা ইয়াসমিন, রাকিব হাসান রাফি, সাকিবুর রহমান খান, আবিদ হাসান, আরনি আফরিন ইন্নি এবং শ্রেয়সী পূজা।


নবগঠিত কমিটির সভাপতি মুহিব আল রশিদ বলেন, “জলতরঙ্গ আমাদের কাছে শুধু একটি সাংস্কৃতিক ক্লাব নয়; এটি আমাদের স্বপ্ন, আমাদের আবেগ এবং আমাদের পরিচয়। এখানে আমরা শুধু গান, নাচ, আবৃত্তি বা অভিনয় শিখি না, আমরা শিখি একসঙ্গে চলতে, একে অপরকে সম্মান করতে এবং সংস্কৃতির মাধ্যমে মানুষকে ভালোবাসতে। জলতরঙ্গ আমাদের প্রতিটি সদস্যের পরিশ্রম, শিক্ষকদের দিকনির্দেশনা এবং সবার অকৃত্রিম ভালোবাসার ফল। জলতরঙ্গ এগিয়ে যাক, সংস্কৃতি বেঁচে থাকুক, আর আমাদের স্বপ্ন কখনো থেমে না যাক।


উল্লেখ্য, নবগঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য ক্লাবটির দায়িত্ব পালন করবে।


সম্পর্কিত খবর