ক্যাম্পাস

ওরিয়েন্টেশনে একাডেমিক ক্যালেন্ডার পেলেন না যবিপ্রবির নবীন শিক্ষার্থীরা

যবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

ওরিয়েন্টেশনে একাডেমিক ক্যালেন্ডার পেলেন না যবিপ্রবির নবীন শিক্ষার্থীরা- খবরের থাম্বনেইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হলেও তাদের হাতে বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক বই 'একাডেমিক ক্যালেন্ডার' তুলে দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।


এতে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন কমিটির প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। মূলত একাডেমিক ক্যালেন্ডার থেকে একজন শিক্ষার্থী পড়াশোনার বিষয়ের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন দপ্তর নিয়ে পরিচিতি ও নিয়ম কানুন পেয়ে থাকেন।


জানা যায়, বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সাধারণত ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন, একাডেমিক কার্যক্রম, ক্যাম্পাস এবং বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।


এ উপলক্ষে শিক্ষার্থীদের হাতে একাডেমিক সূচি, বিভাগ ও অনুষদের পরিচিতি, প্রশাসনিক কাঠামো, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মাবলি এবং সুযোগ-সুবিধাসংবলিত প্রায় ১০০ থেকে ১৫০ পৃষ্ঠার একটি বই দেওয়া হয়, যা 'একাডেমিক ক্যালেন্ডার' নামে পরি


সম্পর্কিত খবর