ক্যাম্পাস

যবিপ্রবির ইইই বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

যবিপ্রবির ইইই বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত- খবরের থাম্বনেইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৫ জুলাই) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নীচতলায় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে ইইই বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।


প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) এবং ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান জুয়েল ও ড. মোঃ মজনুজ্জামান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ মেহেদি হাসান, মোঃ তারিকউজ্জামান, মোঃ তারেকুজ্জামান, প্রভাষক শুভ দেব ও জাহেদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইইই বিভাগের প্রভাষক জাহেদুল ইসলাম।


ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, তোমরা আজ জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছ যা তোমাদের জন্য একটি মাইলফলক। কেউ র‍্যাগিংয়ের শিকার হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সর্বদা মনে রাখতে হবে তোমরা এই দেশের মেহনতি মানুষের ট্যাক্সের টাকায় পড়াশোনা করেছো, জনগণের তথা এই দেশের কাছে তোমরা ঋণী। তাই সততার সাথে পড়াশোনা করে দেশের কল্যাণে কাজ করে সেই ঋণ পরিশোধ করবে এই আশা করি।


সম্পর্কিত খবর