ক্যাম্পাস

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন জবির পদার্থবিজ্ঞান বিভাগের ৬ শিক্ষার্থী

জবি প্রতিনিধি

শেয়ারঃ

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন জবির পদার্থবিজ্ঞান বিভাগের ৬ শিক্ষার্থী- খবরের থাম্বনেইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের ছয়জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন। তারা ২০২৬ সালের ফল (Fall) সেমিস্টারে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।


বিভাগ সূত্রে জানা যায়, স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২তম ব্যাচ) মো. আল ইমরান, যিনি Texas State University-তে এমএসসি প্রোগ্রামে ভর্তি হয়েছেন। একই ব্যাচের রিফা সাজদা তাসনিম University of Toledo-এর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করার সুযোগ পেয়েছেন।


এ ছাড়া, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের (১০ম ব্যাচ) রিয়াদুস সালেহ Iowa State University এবং মানিশা আহমেদ Binghamton University-তে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়েছেন।


২০১৫-১৬ শিক্ষাবর্ষের (১১তম ব্যাচ) সালভিন মুস্তাকিম University of South Florida-তে এবং ২০০৮-০৯ শিক্ষাবর্ষের (৪র্থ ব্যাচ) মেহেরুন নেসা Iowa State University-তে পিএইচডি প্রোগ্রামে ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন।


এ বিষয়ে পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলেন, “বিভাগের এই ছয়জন শিক্ষার্থীর এমন সাফল্য বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের। তাঁদের এই অর্জন বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী হতে অনুপ্রাণিত করবে।”


সম্পর্কিত খবর