জাতীয়

‘আমাদের কোনো পিসি-খালার দেশ নাই, লাল কার্ডের পরোয়া করি নাহ’

ডেস্ক

শেয়ারঃ

‘আমাদের কোনো পিসি-খালার দেশ নাই, লাল কার্ডের পরোয়া করি নাহ’- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

আমাদের কোনো পিসি-খালার দেশ নাই বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত শহীদ আবু সাঈদসহ সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


আমরা ভারতের বুকে আশ্র‍য় নেয়ার চিন্তা করি না জানিয়ে জামায়াত আমির বলেন, আমাদের কোনো পিশি-খালার দেশ নাই। আমাদের দেশ বাংলাদেশ। জীবন দিয়ে আমাদের নেতারা তার প্রমাণ দিয়েছে। আমরাই একমাত্র দল যাদেরকে তারা (ভারত) পছন্দ করে না।


জামায়াতে ইসলামির স্বাধীন পররাষ্ট্রনীতি ও ভারতের ভূমিকা প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, প্রতিবেশী দেশ ভারতকে ইঙ্গিত করে অনেকেই আক্ষেপ করেছেন। তারা বাংলাদেশের সব দলকে তাদের মাটিতে আমন্ত্রণ জানালেও জামায়াতে ইসলামিকে লাল কার্ড দেখিয়েছে। আমরা এই লাল কার্ডের পরোয়া করি না। আমরা ভারতের বুকে আশ্রয় নেওয়ার চিন্তাও করি না। আমাদের আশ্রয়ের জায়গা ১৮ কোটি মানুষের অন্তর।


স্মরণ সভায় জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্য এবং আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর