ক্যাম্পাস

প্লাস্টিকের বিনিময়ে গাছ: পাবিপ্রবিতে গ্রীন ভয়েসের ব্যতিক্রমী উদ্যোগ

পাবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

প্লাস্টিকের বিনিময়ে গাছ: পাবিপ্রবিতে গ্রীন ভয়েসের ব্যতিক্রমী উদ্যোগ- খবরের থাম্বনেইল ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) গ্রীন ভয়েসের উদ্যাগে পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি করতে ব্যতিক্রমী কর্মসূচি শুরু করেছে। ‘প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ’ শীর্ষক এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা বৃক্ষরোপণ, প্লাস্টিকের ক্ষতিকারক দিক জানা এবং সবুজায়নে অংশগ্রহনের সুযোগ পাবেন।


শনিবার (১৮ জুলাই) সকাল ১১ টা ৩০ মিনিটে এলিভেটর এক্সপ্রেসের নিচে এই কর্মসূচির উদ্বোধন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।


আয়োজকেরা জানান, প্লাস্টিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা পরিবেশে প্লাস্টিক রাখবো না। প্লাস্টিকের বিনিময়ে গাছ নিবো। আমাদের চারিপাশ সবুজ করে গড়ে তুলবো। পরিবেশ আমাদের এবং পরিবেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব।


এসময় উপস্থিত ছিলেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: রাশেদুল হক, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, গ্রীন ভয়েসের সভাপতি মো. মুহুস্তাসিন নাদির এবং সাধারণ সম্পাদক মিস. সামিয়া তাবাসসুম জিমিসহ ভীন ভয়েসের সদস্য এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।


গ্রীন ভয়েসের সভাপতি মো. মুহুস্তাসিন নাদির বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো প্লাস্টিক দূষণ কমানো এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। আমরা চাই মানুষ প্লাস্টিককে আবর্জনা হিসেবে না ফেলে সঠিকভাবে সংগ্রহ করুক এবং এর বিনিময়ে একটি গাছ গ্রহণের মাধ্যমে পরিবেশ রক্ষায় অংশগ্রহণ করুক।


তিনি আরো বলেন,গ্রীন ভয়েস ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। আমরা চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ ও প্লাস্টিকমুক্ত করে তুলতে।


ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, প্লাস্টিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এটাকে আমরা রাখবো না। প্লাস্টিকের পরিবর্তে আমরা গাছ নিয়ে যাবো। আমরা আমাদের চারিপাশেকে সবুজ করে গড়ে তুলবো।


সংগ্রহীত প্লাস্টিকগুলো কি করা হবে জানতে চাইলে আয়োজকেরা জানান, আমরা প্লাস্টিক সংগ্রহ করবো তারপর পৌরসভার যারা প্লাস্টিক সংগ্রহ করে তাদের কাছে জমা দিবো।


সম্পর্কিত খবর