ক্যাম্পাস

ভারত না দিলেও গরু-পেঁয়াজের সংকট হয়নি- নিতাই রায় চৌধুরী

জবি প্রতিনিধি

শেয়ারঃ

ভারত না দিলেও গরু-পেঁয়াজের সংকট হয়নি- নিতাই রায় চৌধুরী- খবরের থাম্বনেইল ফটো

ছবি : মোহন খোন্দকার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, "কোরবানির সময় ভারত থেকে গরু আমদানি বন্ধ ছিল। ওরা আমাদের গরু দেয়নি। তাতে কি এবার গরুর অভাব হইছে এখানে? অভাব হয় নাই। এখানেই খুব উৎপাদন হইছে। ওরা আমাদের পেঁয়াজ দেবে না, আমাদের ঝাল দেবে না, মসলা দেবে না, ডাল দেবে না। পেঁয়াজের দাম কি সক্ষমতার বাইরে গেছে? বাইরে যায় নাই।"


শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মোরাল প্যারেন্টিং পরিবারের এক দশক পূর্তি আলোচনা ও মিলনমেলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


তিনি আরো বলেন, "একটি রাষ্ট্র যেমন বিভিন্ন মত, ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে গঠিত হয়, তেমনি বাংলাদেশের সমাজের মূল ভিত্তি কৃষি ও কৃষক। দেশের কৃষকরা অত্যন্ত পরিশ্রমী, সচেতন ও উদ্ভাবনী হওয়ায় নানা সংকটেও খাদ্য উৎপাদন অব্যাহত রেখেছেন। করোনা মহামারি ও জ্বালানি সংকটের সময়ও কৃষকরা বিকল্প উপায়ে সেচ দিয়ে উৎপাদন চালিয়ে গেছেন। বাংলাদেশের অধিকাংশ অর্জনের পেছনে কৃষকদের অবদান রয়েছে এবং দেশে পর্যাপ্ত শাকসবজি, ফলমূল, মাছ, গরু, ডিমসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদিত হচ্ছে। ভারত থেকে গরু, পেঁয়াজ বা অন্যান্য পণ্য আমদানি সীমিত হলেও দেশে বড় ধরনের সংকট সৃষ্টি হয়নি বলেও তিনি উল্লেখ করেন।"


তিনি আরো বলেন, "বাংলাদেশের প্রকৃত শক্তি কৃষক ও গ্রামবাংলা। দেশের খাদ্য উৎপাদনের সক্ষমতা রয়েছে এবং ভবিষ্যতেও বাংলাদেশ আত্মনির্ভরশীল হতে পারবে। তাই দেশের মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বক্তব্যের শেষে তিনি বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই লক্ষ্যেই কাজ করছে।"


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারের সচিব মো. ওবায়দুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।


সম্পর্কিত খবর