ক্যাম্পাস

ফিফা বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

জবি প্রতিনিধি

শেয়ারঃ

ফিফা বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা- খবরের থাম্বনেইল ফটো

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল খেলা উপলক্ষে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


শনিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জুলাই দিবাগত রাত ১টায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য বড় পর্দায় খেলা প্রদর্শনের আয়োজন করা হয়েছে।


বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, খেলা চলাকালে বিপুলসংখ্যক দর্শকের সমাগম এবং নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন কোনো ব্যক্তির ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।


এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আইডি কার্ড প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। প্রশাসন সবাইকে এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।


সম্পর্কিত খবর