ক্যাম্পাস

জাকসুর উদ্যোগে ক্যাম্পাস বাসে লাইভ ট্র্যাকিং সেবা চালু

জাবি প্রতিবিধি

শেয়ারঃ

জাকসুর উদ্যোগে ক্যাম্পাস বাসে লাইভ ট্র্যাকিং সেবা চালু- খবরের থাম্বনেইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিকও শিক্ষার্থীবান্ধব করতে লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আই ট্র্যাকার (iTracker)’ চালু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।


রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই লাইভ ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।


‘স্মার্ট পরিবহন, স্মার্ট ক্যাম্পাস’ স্লোগানে চালু হওয়া এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মোবাইল অ্যাপ ব্যবহার করে ক্যাম্পাসে চলাচলকারী বাসগুলোর রিয়েল-টাইম অবস্থান জানতে পারবেন। ফলে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা, অবস্থান নিয়ে অনিশ্চয়তা এবং যাতায়াতে ভোগান্তি কমবে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য জাকসু, বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা এবং ট্র্যাকিং সিস্টেম বাস্তবায়নে সহযোগিতাকারী ইফাদ গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সৃষ্টিকর্তার সবচেয়ে বড় উপহার জীবন, আর জীবনের পর মানুষের সবচেয়ে বড় অর্জন প্রযুক্তি। প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদের জীবনকে সহজ, নিরাপদ ও কার্যকর করে তোলে।”


তিনি বলেন, এই ট্র্যাকিং সিস্টেম চালুর ফলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবাই বাসের অবস্থান তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। এতে সময় সাশ্রয় হবে, পরিকল্পিতভাবে যাতায়াত করা সম্ভব হবে এবং পরিবহন সেবার মান আরও উন্নত হবে।



উপাচার্য আরো বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি নতুন প্রযুক্তির উদ্বোধন নয়, এটি যেন নিয়মিত, কার্যকর ও টেকসইভাবে পরিচালিত হয়, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আশা করি, পরিবহন শাখার সংশ্লিষ্ট সবাই আন্তরিকতার সঙ্গে এই সেবার ধারাবাহিকতা বজায় রাখবেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করে তুলবেন।”


সম্পর্কিত খবর