ক্যাম্পাস
লোগো খচিত উপহারে নবীনদের বরণ করল যবিপ্রবির সিএসই

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ শিক্ষাবর্ষ সম্বলিত বিভাগের লোগো খচিত উপহার দিয়ে বরণ করে নিয়েছে নবীন শিক্ষার্থীদের।
রবিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় সিএসই বিভাগের ২৩৪ নম্বর রুমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
সিএসই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের অধ্যাপক ড. মোঃ আলম হোসেন, সহযোগী অধ্যাপক নাজমুল হোসেন, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নৌওশীন আমিন শেখ, সহকারী অধ্যাপক মনিশংকর হালদার, সহকারী অধ্যাপক ড. মোঃ নাসিম আদনান, সহকারী অধ্যাপক ড. এ এফ এম শাহাব উদ্দীন, প্রভাষক শেখ সালাউদ্দিন কবির, প্রভাষক আবু রাফে মোহাম্মদ জামিল। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন জেলা থেকে আগত নবীন শিক্ষার্থীরা।
সিএসই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোঃ কামরুল ইসলাম বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ে এসেছো তোমাদের বাবা-মায়ের ভরসার জায়গা থেকে। তোমাদের পড়াশোনার প্রতি তোমরা শুরু থেকেই সিরিয়াস হও। সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবে এবং কোনোধরনের শারিরীক বা মানসিক নির্যাতনের শিকার হলে শিক্ষকদেরকে জানাবে।







