ক্যাম্পাস

নতুন উপাচার্য পেল খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।

​মো: রসুল খান, প্রতিনিধী খুকৃবি

শেয়ারঃ

নতুন উপাচার্য পেল খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।- খবরের থাম্বনেইল ফটো

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে (১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।


​মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে 'খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫' এর ১০(১) ধারা অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়।

​প্রজ্ঞাপনে উল্লেখিত নিয়োগের শর্তসমূহ হলো:

​মেয়াদকাল: উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যা পূর্বে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।

​বেতন-ভাতা ও


সুযোগ-সুবিধা: উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।


​দায়িত্ব ও অবস্থান: তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।


​নিয়োগ বাতিল: মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।


​জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।


সম্পর্কিত খবর