ক্যাম্পাস

যবিপ্রবির পিইএসএস ক্লাবের নেতৃত্বে উৎস ও রায়হান

যবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

যবিপ্রবির পিইএসএস ক্লাবের নেতৃত্বে উৎস ও রায়হান- খবরের থাম্বনেইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী উৎস কুমার বকসি এবং সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের রায়হান আহমেদ।


সোমবার (২৭ জুলাই) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ৩১২ নম্বর কক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও ক্লাবের উপদেষ্টা ড. মোঃ হামিদুর রহমান নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন। নবগঠিত কার্যনির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।


এ সময় উপস্থিত ছিলেন, শারীরিক শিক্ষাও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নাসিম রেজা। সহযোগী অধ্যাপক ড. মোঃ হামিদুর রহমান। প্রভাষক মোঃ ইমান আলী, প্রভাষক ফাতেমা তুজ জোহরা মুক্তা


কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি এস. এম. আর্শিনুল বাহার ও সাদিয়া আক্তার। কার্যনির্বাহী সদস্য সালমান জামান হিমেল, ইয়াসিন আরাফাত, শেখ সাইদুল হক নোমান, সিমান্ত বিশ্বাস, কাজী মাজিদুর রহমান, রিফাত জামান, সুমাইয়া শিকদার ইলা, আরিফা খাতুন, মোঃ তাসনিম বিন নবী তানিম এবং মোঃ শাখাওয়াত হোসেন সাকিব।


নবনির্বাচিত সভাপতি উৎস কুমার বকসি বলেন, “আমাদের পিইএসএস পরিবারটি এই ক্লাবের চেয়েও অনেক বড়। তাই আমি আশা করি, নির্বাচিত প্রতিনিধিদের পাশাপাশি বিভাগের সব শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে আমরা ক্লাব ও বিভাগের উন্নয়নে একসঙ্গে কাজ করে যাব।”


সম্পর্কিত খবর