ক্যাম্পাস

সিকৃবিতে ভ্যাকসিন প্রোডাকশন ল্যাব উদ্বোধন

সিকৃবি প্রতিনিধি

শেয়ারঃ

সিকৃবিতে ভ্যাকসিন প্রোডাকশন ল্যাব উদ্বোধন- খবরের থাম্বনেইল ফটো

দেশে ভ্যাকসিন উৎপাদন ও গবেষণাকে আরও এগিয়ে নিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) “ভ্যাকসিন প্রোডাকশন ল্যাব” উদ্বোধন করা হয়েছে।


বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মৌসুমী পুরকায়স্থের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গবেষণাগারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনুজীব বিজ্ঞানী প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং দপ্তরপ্রধানরা।


উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, "দেশে মোট ওষুধের চাহিদার প্রায় ৯৮ শতাংশ স্থানীয়ভাবে পূরণ হলেও ভ্যাকসিনের ক্ষেত্রে বাংলাদেশ এখনো অনেকাংশে আমদানিনির্ভর। প্রাণিসম্পদ, পোল্ট্রি ও মৎস্য খাতে প্রতিবছর প্রায় ৭.৫ হাজার কোটি টাকার ভ্যাকসিনের বাজার থাকলেও সরকারি ও বেসরকারি পর্যায়ে মিলিয়ে মাত্র ৩০০ থেকে ৪০০ কোটি টাকার ভ্যাকসিন দেশে উৎপাদিত হয়। অন্যদিকে প্রায় ৩ থেকে ৩.৫ হাজার কোটি টাকার ভ্যাকসিন বিদেশ থেকে আমদানি করতে হয়।


তিনি আরও বলেন, "প্রয়োজনীয় কারিগরি সহায়তা, আধুনিক গবেষণাগার সুবিধা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা গেলে দেশীয়ভাবে ভ্যাকসিন উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। এতে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে ভ্যাকসিন রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সুযোগ সৃষ্টি হবে।"


তিনি আশা প্রকাশ করেন, "সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবপ্রতিষ্ঠিত ভ্যাকসিন প্রোডাকশন ল্যাব গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং দেশীয় ভ্যাকসিন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"


সম্পর্কিত খবর