ক্যাম্পাস

পাবিপ্রবির মাতৃভাষা হলের নতুন প্রভোস্ট ড. রেবেকা সুলতানা রেখা

‎পবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

পাবিপ্রবির মাতৃভাষা হলের নতুন প্রভোস্ট ড. রেবেকা সুলতানা রেখা- খবরের থাম্বনেইল ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) মাতৃভাষা হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. রেবেকা সুলতানা রেখা।


২৮ জুলাই (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম এর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করা হয়।


‎বিজ্ঞপ্তিতে বলা হয়, যোগদানের তারিখ হতে কার্যকর করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র হলের সহকারী হল প্রভোস্টের দায়িত্ব প্রদান করা হলো।


এসময় আরোও বলা হয়, সহকারী হল প্রভোস্ট এর দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী দায়িত্বভাতা ও পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।


সম্পর্কিত খবর