ক্যাম্পাস
ফ্যাসিস্টের পতন দিবসে জাবির হলে হলে পরিবেশিত হবে উন্নতমানের খাবার

২০২৪ এর গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট ‘ফ্যাসিস্ট রেজিমের পতন দিবস’ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সকল আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-২০২৪ এর গণ-অভ্যুত্থানের স্মৃতি ধারণ, এর চেতনা লালন এবং ৫ আগস্ট ‘ফ্যাসিস্ট রেজিমের পতন দিবস’ উদযাপনের লক্ষ্যে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে আগামী ৫ আগস্ট ২০২৬ তারিখ রাতে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তর, হল প্রশাসন ও অন্যান্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।







