ক্যাম্পাস
কবি নজরুল সরকারি কলেজ আবৃত্তি সংসদের সভাপতি সাব্বির, সাধারণ সম্পাদক মাহের

‘শুদ্ধ উচ্চারণ তারুণ্যের জাগরণ’- এই স্লোগানকে সামনে রেখে কবি নজরুল সরকারি কলেজ আবৃত্তি সংসদের ২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই), কবি নজরুল সরকারি কলেজ আবৃত্তি সংসদের ২০২৬ মেয়াদের ২০ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে এম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক পদে শেখ মাহের আল জিহাদ মনোনীত হয়েছেন।
সংগঠন সূত্রে জানায়, আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন লাভ করেছে। নবগঠিত পরিষদ ক্যাম্পাসে শুদ্ধ ভাষা চর্চা, আবৃত্তি শিল্পের বিকাশ এবং শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টিতে ধারাবাহিকভাবে কাজ করবে।
কমিটির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ বলেন, "শুদ্ধ উচ্চারণকে হৃদয়ে ধারণ করে নিয়মিত আবৃত্তি চর্চার মাধ্যমে ক্যাম্পাসে একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য। শিক্ষার্থীদের শুদ্ধ উচ্চারণে উদ্বুদ্ধ ও উৎসাহিত করতে আমরা একযোগে কাজ করে যাব।"
কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ তালিকা:
সভাপতি: এম সাব্বির আহমেদ
সহ-সভাপতি: কানিজ ফাতেমা তপস্যা, আব্দুল্লাহ ফারুক ভূঁঞা ও মোহনা খান মুনা
সাধারণ সম্পাদক: শেখ মাহের আল জিহাদ
সাংগঠনিক সম্পাদক: নাহিদুল ইসলাম
সাহিত্য সম্পাদক: তাসনুভা নওশাদ সিনথি
প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক: রাইসুল ইসলাম রাফি
প্রচার সম্পাদক: মেহেদী হাসান অপু
প্রকাশনা ও দপ্তর সম্পাদক: নুসরাত জাহান নুপুর
সাংস্কৃতিক সম্পাদক: রাইসা হক তালুকদার
অর্থ সম্পাদক: মোমাইনুর আল মাসুক
কার্যনির্বাহী সদস্য:
নুসরাত জাহান অনন্যা, ইফা ইসলাম, মনিরা, আশরাফুল আলম, আবু সাঈদ ইমন, ফাহিম চৌধুরী, তাওহিদুল ইসলাম ও আব্দুর রহমান।







