জাতীয়

মিরপুরের পর ফার্মগেট মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু নিয়ে আতঙ্ক

ডেস্ক

শেয়ারঃ

মিরপুরের পর ফার্মগেট মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু নিয়ে আতঙ্ক- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

ঢাকার মিরপুর ১০ নম্বর ও ফার্মগেট মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে এ দুই স্থানে গেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।


শনিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য জানিয়েছেন।


এদিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় মেট্রোরেল স্টেশনে বোমাতঙ্ক দেখা দেয়। বোমা সদৃশ বস্তু পাওয়ার সন্দেহে ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


মিরপুর পুলিশের একটি সূত্র গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছে।


জানা গেছে, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ওঠা-নামার নির্দেশনামূলক বোর্ডের ওপরে একটি বস্তা পড়েছিল। সেটি দেখে লোকজন বোমা মনে করে পুলিশে খবর দেয়।

তেজগাঁও থানার ওসি ক্যশৈনু মারমা জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিটিটিসি রয়েছে। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। অপরদিকে ডিএমপি পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, মেট্রো স্টেশনের নিচে একটি পিলারের পাশে বস্তা দেখা গেছে। সেটা আসলে কি এটা নিয়ে কাজ চলছে।

জানা গেছে, দুপুর দেড়টার দিকে সিটিটিসি ও ডিএমপির বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা এই মুহূর্তে কাজ করছেন। মেট্রোরেলের নিচের রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।


সম্পর্কিত খবর