ক্যাম্পাস
ছাত্রশক্তির মোহাম্মদপুর থানার আহ্বায়ক হলেন জবি শিক্ষার্থী সোহান

জাতীয় ছাত্রশক্তির মোহাম্মদপুর থানা শাখার আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো. ফেরদৌস হোসেন সোহান।
গত ২৯ জুন সংগঠনের ঢাকা মহানগর উত্তর ছাত্রশক্তির আহ্বায়ক আশিকুজ্জামান মোল্লা এবং সদস্য সচিব মো. মুহতাসিম ফুয়াদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবনিযুক্ত আহ্বায়ক সোহান বলেন, “আমি জাতীয় ছাত্রশক্তির আদর্শ ধারণ করে ছাত্রদের অধিকার রক্ষায় কাজ করতে চাই। একটি ঐক্যবদ্ধ, সচেতন ও দায়িত্বশীল ছাত্রসমাজ গড়ে তোলাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে মোহাম্মদপুর এলাকার মানুষের অবদান গুরুত্বপূর্ণ ছিল। তাঁর ভাষ্য, এই ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন।
এ ছাড়া কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং নিরাপদ মোহাম্মদপুর গঠনে জাতীয় ছাত্রশক্তির মোহাম্মদপুর থানা শাখা কাজ করবে বলেও তিনি জানান। তাঁর আশা, সাধারণ মানুষের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে একটি নিরাপদ ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলা সম্ভব হবে।







