ক্যাম্পাস

আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে অবরুদ্ধ জবি শিক্ষক: কাঠগড়ায় ছাত্রদল

জবি প্রতিনিধি

শেয়ারঃ

আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে অবরুদ্ধ জবি শিক্ষক: কাঠগড়ায় ছাত্রদল- খবরের থাম্বনেইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংঘর্ষে আহত শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী ও জকসু প্রতিনিধিদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অবরুদ্ধ হওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন।


অধ্যাপক বেলাল হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।


ফেসবুক পোস্টে অধ্যাপক বেলাল হোসেন লেখেন, “শিক্ষার্থীদের দেখতে এসে সরকারী দলের নেতাকর্মীদের ধাওয়া খেয়ে ন্যাশনাল হাসপাতালের কিচেনে অবরুদ্ধ অবস্থায় আছি। মাননীয় সরকারকে উদ্ধার করার জন্য অনুরোধ করছি।”


জানা যায়, মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে জকসুর নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও শিক্ষার্থীদের একটি অংশ আহত হন। পরে আহতদের চিকিৎসার জন্য রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের খোঁজখবর নিতে হাসপাতালে যান ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন।


পরে হাসপাতালে ধাওয়া-পাল্টাধাওয়ার পরিস্থিতির মধ্যে পড়েন বলে নিজের ফেসবুক পোস্টে জানান অধ্যাপক বেলাল হোসেন। একপর্যায়ে তিনি হাসপাতালের কিচেনে অবরুদ্ধ অবস্থায় থাকার কথাও জানান।


অধ্যাপকের ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।


এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংঘর্ষের পর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও উত্তেজনা ছড়িয়ে পড়ায় শিক্ষার্থী ও রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। হাসপাতাল এলাকায় নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত খবর