ক্যাম্পাস

শিক্ষক সমিতির বিবৃতি কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে: জবি অধ্যাপক বিলাল

জবি প্রতিনিধি

শেয়ারঃ

শিক্ষক সমিতির বিবৃতি কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে: জবি অধ্যাপক বিলাল- খবরের থাম্বনেইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাম্প্রতিক বিবৃতিকে ‘কলঙ্কিত বিবৃতি’ হিসেবে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শিক্ষক সমিতির বিবৃতির সমালোচনা করেন।


অধ্যাপক বিলাল হোসাইন তার পোস্টে লিখেছেন, ‘এটা একটা কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে।’ তিনি বলেন, শিক্ষক সমিতি কারও ‘পারপাস সার্ভ’ করার জন্য গঠিত হয়নি। ন্যূনতম ন্যায়বোধ যে বিবৃতিতে নেই, সেটি নিয়ে দুঃখবোধ ছাড়া আর কী হতে পারে—এমন প্রশ্নও তোলেন তিনি।


পোস্টে নিজের পরিচয় উল্লেখ করে অধ্যাপক বিলাল বলেন, ‘দুঃখিত: এই শিক্ষক সমিতির আমি যুগ্ম সাধারণ সম্পাদক।’


এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা, ক্যাম্পাসের পরিবেশ এবং সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়।


শিক্ষক সমিতির ওই বিবৃতির পরই এর সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান অধ্যাপক বিলাল হোসাইন। তিনি মনে করেন, শিক্ষক সমিতির মতো একটি সংগঠনের বিবৃতিতে ন্যায়বোধ ও নিরপেক্ষতার প্রতিফলন থাকা প্রয়োজন।###


সম্পর্কিত খবর