জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা

মেহেরপুর প্রতিনিধি

শেয়ারঃ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা- খবরের থাম্বনেইল ফটো

আজ বুধবার, ৫ আগস্ট ২০২৬


জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মেহেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।


আজ বুধবার সকালে মেহেরপুর কলেজ মোড়ে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়।


সকালে জেলা প্রশাসনের পক্ষে মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায় ও জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন সর্বপ্রথম শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা পুলিশের পক্ষে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।


পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি জাবেদ মাসুদ মিলটন এবং মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা শহীদদের শ্রদ্ধা জানান।


এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির, মেহেরপুর পৌরসভার পক্ষে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. এ টি এম আবু সাঈদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রকিবুল ইসলাম এবং জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট আল-আমিন।


উপজেলা প্রশাসনের পক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনজুমান আরা পুষ্পমাল্য অর্পণ করেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে জেলা বিএনপির পক্ষে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং জেলা জামায়াতে ইসলামীর পক্ষে জেলা সেক্রেটারি ইকবাল হোসেন উপস্থিত থেকে শ্রদ্ধা জানান।


অন্যান্য দপ্তরের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধা, প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, সদর উপজেলা খাদ্য অফিসার এরশাদ আলী, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের ডা. রফিকুল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম, জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল হাসান রিপন শ্রদ্ধা নিবেদন করেন।


এছাড়াও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র‍্যাব, পল্লী বিদ্যুৎ সমিতি, পানি উন্নয়ন বোর্ড, এনসিপি ও বিএডিসি-সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, সমবায় কর্মকর্তা এনামুল হক, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান উপস্থিত ছিলেন।


শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এক বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


সম্পর্কিত খবর