ক্যাম্পাস

রাবিতে বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের নেতৃত্বে ইমরান-হাসানাত

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

রাবিতে বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের নেতৃত্বে ইমরান-হাসানাত- খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ’-এর নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে পরিচালক মনোনীত হয়েছেন ইমরান হাসান হৃদয় এবং সহ-পরিচালক মনোনীত হয়েছেন হেদায়াতুল্লাহ হাসানাত।


বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত এক শিল্পী সমাবেশে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন নেতৃত্ব ঘোষণা করেন বিকল্পের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, প্রথম আনুষ্ঠানিক পরিচালক ইয়াহিয়া সেলিম এবং সদ্য বিদায়ী পরিচালক শামসুল আলম।


নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চেঞ্জ টিভির পরিচালক আমিরুল মোমেনিন মানিক এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল্লাহিল কাফি। এক অভিনন্দন বার্তায় তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, “নতুন এই নেতৃত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুস্থ, সুন্দর ও প্রগতিশীল সংস্কৃতির বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবে।


সম্পর্কিত খবর