ক্যাম্পাস

ইবির সেই ছাত্রীর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রথম বৈঠক

ইবি প্রতিনিধি

শেয়ারঃ

ইবির সেই ছাত্রীর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রথম বৈঠক- খবরের থাম্বনেইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী কর্তৃক সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি লন্ডন প্রবাসী প্রেমিকের কাছে পাঠানোর সেই ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের ১১৫নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এসময় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আরিফা আক্তার, সদস্য সচিব অধ্যাপক ড. কামরুজ্জামান ও সদস্য অধ্যাপক ড. খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।


কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আরিফা আক্তার বলেন, আজ প্রথম মিটিংয়ে আমরা কর্ম পরিকল্পনা করেছি। ১১ আগস্ট অভিযুক্ত ও ভুক্তভোগী উভয়পক্ষের মৌখিক বক্তব্য শুনবো। এরপর নিয়মানুযায়ী সব কাজ শেষে প্রতিবেদন জমা দেব।


গত ৬ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৩৬ হলে তুবাউল জান্নাত ঐশী কর্তৃক সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি লন্ডন প্রবাসী বয়ফ্রেন্ডের কাছে পাঠানোর বিষয়টি প্রকাশ্যে আসলে ছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরদিন বেলা ১১টায় জরুরি সভায় তাকে হল থেকে সাময়িক বহিষ্কার করে কর্তৃপক্ষ। একইসঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেয় হল প্রশাসন। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।


সম্পর্কিত খবর