ক্যাম্পাস

জবির নতুন প্রক্টর অধ্যাপক ড. আজম খান

জবি প্রতিনিধি

শেয়ারঃ

জবির নতুন প্রক্টর অধ্যাপক ড. আজম খান- খবরের থাম্বনেইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় তাঁর অনুপস্থিতিকালে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খান।


মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


অফিস আদেশে বলা হয়েছে, অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এবং সিন্ডিকেটের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. আজম খানকে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।


আগামী ১২ আগস্ট থেকে এ দায়িত্ব কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. মো. আজম খান বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে কর্মরত আছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন।


সম্পর্কিত খবর