ক্যাম্পাস
ইবি আবৃত্তি আবৃত্তি’র সভপতি আব্দুল মাজেদ, সম্পাদক সুইটি পাল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’র ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল মাজেদ সভাপতি এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুইটি পাল সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
শনিবার (১৫ আগষ্ট) সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ কমিটির ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক লিপু।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি ফারহানা ইবাদ রিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সূচনা ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ইনসানুল ইনসানুল ইমাম নূর, অর্থ সম্পাদক তৃপ্তি লতা ঘোষ, সহ-অর্থ সম্পাদক সিরাজাম মুনিরা, দপ্তর সম্পাদক রাসেল আহমেদ ও সহ-দপ্তর সম্পাদক হুমায়ন কবির।
প্রযুক্তি ও প্রচার সম্পাদক সাদিয়া তাবাসুম অনামিকা, সহ-প্রযুক্তি ও প্রচার সম্পাদক হেলেনা হাশি, অনুষ্ঠান সম্পাদক মুহিববুল্লাহ নোমান, সহ-অনুষ্ঠান সম্পাদক ইসমাইল রেহান, সাহিত্য সম্পাদক ফারিহা মৌ ও সহ-সাহিত্য সম্পাদক বাশিরুল আলম। এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- আহমাদুল আমিন, আপন সাহা অর্ণব ও আফসানা মিমি।
নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি আব্দুল মাজেদ বলেন, "ছোট বেলা থেকেই আবৃত্তি ভালো লাগতো। ক্যাম্পাসে আসার পর থেকেই এই সংগঠনে দীর্ঘদিন ধরে আছি। আমাকে যোগ্য মনে করে এই পদে দায়িত্ব দেওয়ার সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবাইকে সাথে নিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি। "
উল্লেখ্য, ‘আসুন আমরা শুদ্ধতার চর্চা করি’ এই স্লোগানকে সামনে রেখে আবৃত্তি আবৃত্তি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে ২০০৩ সালে। বর্তমানে সংগঠনটি বাংলাদেশ আবৃক্তি সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত একটি সংগঠন হিসেবে তার সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।







