ক্যাম্পাস

আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ

ইবি প্রতিনিধি

শেয়ারঃ

আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ- খবরের থাম্বনেইল ফটো

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। সোমবার (১৭ আগষ্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন থেকে মিছিল বের করে সংগনটির নেতা-কর্মীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে মিলিত হয়।


এসময় সংগঠনটির আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, আল আমিন, রিফাত হোসাইন, আরিফুল ইসলাম জনি, আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও সানভীর অনিক এবং সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ উপস্থিত ছিলেন।


এছাড়া সংগঠনটির সদস্য কে এম আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন,মেহমুদ হাসান উৎস, আশিক ইকবাল, রেজাউল রাকিব, জিন্নাত মালিয়াত সীমা, মোহাম্মদ আমির, নকিবুল ইসলাম অংকন, আজহারুল ইসলাম, এনামুল হক পুলক, সাইফুল্লাহ, আলীনুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শাহিনুর রহমান শুভ, রবিন মিয়া ও রুবায়েত আহমেদ লিমনসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


মিছিলে তারা ‘একশন টু একশন, ডাইরেক্ট একশন’, ‘লীগের বিরুদ্ধে ডাইরেক্ট একশন’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘ রশি লাগলে রশি নে, হাসিনার ফাঁসি দে’, ‘ আমাদের ক্যাম্পাস, আমরাই থাকব’, ‘ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থেকো বাংলাদেশ’ ‘ নিরাপদ ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গীকার’, ‘আমরা সবাই সজাগ থাকব, ষড়যন্ত্র রুখে দিব’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা ধোলাই কর’, ‘ করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ ও ‘তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ- বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেয়।


মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, ‘গত ১৭ বছর আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে। এই ফ্যাসিস্টদের আইনের আওতায় আনতে হবে। এই ফ্যাসিস্টদের ঠিকানা এই ক্যাম্পাসে এবং বাংলার মাটিতে হবে না, হবে না, হবে না। যারা এই ক্যাম্পাসে এতদিন অন্যায়-অত্যাচার করেছেন, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে।


সম্পর্কিত খবর