ক্যাম্পাস

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন গোবিপ্রবি উপাচার্য

গোবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন গোবিপ্রবি উপাচার্য- খবরের থাম্বনেইল ফটো

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।


আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন তাঁদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় উপাচার্য ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।


একই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য শ্রদ্ধা নিবেদন করতে গেলে উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত সেখানে উপস্থিত ছিলেন।


পরে বিএনপি স্থায়ী কমিটিতে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় ওই চার নেতাকে পৃথক বার্তায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান গোবিপ্রবি উপাচার্য।


অভিনন্দন বার্তায় অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন, দলের ত্যাগী, পরীক্ষিত, অভিজ্ঞ ও যোগ্য নেতাদের জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার এ সিদ্ধান্ত বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করবে। নবনিযুক্ত সদস্যরা তাঁদের দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং দূরদর্শিতা কাজে লাগিয়ে দেশের গণতন্ত্র সংহতকরণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


উপাচার্য আরও উল্লেখ করেন, জাতীয় স্থায়ী কমিটিতে রাজনীতি, চিকিৎসা, পেশাজীবী অঙ্গন ও প্রশাসনের দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের চমৎকার সমন্বয় ঘটেছে। একই সঙ্গে সময়োপযোগী এ সিদ্ধান্তের জন্য তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সম্পর্কিত খবর