ক্যাম্পাস
নবীণদের জন্য সেমিনার অনুষ্ঠিত হলো খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘Academic Inception: Guidelines for the Students of 2025-26 Session’ শীর্ষক বিশেষ একাডেমিক দিকনির্দেশনা ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি (IQAC)-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার নবীন শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক জীবনযাপন, সময়ানুবর্তিতা এবং নৈতিকতা বজায় রাখার পরামর্শ দেন।
তিনি বলেন, "নিয়মিত ক্লাস করার পাশাপাশি কোর্স-ক্রেডিট ও সেমিস্টার পদ্ধতি, শৃঙ্খলা বিধিমালা, হল-মেস ব্যবস্থাপনা এবং লাইব্রেরির সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে ভবিষ্যৎ দক্ষ ও সফল কৃষিবিদ হিসেবে গড়ে তুলতে হবে।"
আইকিউএসি-এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. নৌশিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন এআই আরিফ। এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন IQAC-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ জহুরুল ইসলাম।








